একবার নাসিরুদ্দিন হোজ্জা তার বন্ধুর বাড়িতে খোশ গল্প করছিল গল্প করতে করতে এক সময় সন্ধ্যা হয়ে গেল হোজ্জা বাড়ি ফিরতে যাবে এমন সময় শুরু হল মুষলধারে বৃষ্টি বৃষ্টি হচ্ছে তো হচ্ছেই অনেক রাত হয়ে যাচ্ছে তবু বৃষ্টি থামার নাম নেই তখন তার বন্ধুর স্ত্রী বলল, 'ভাই এত বৃষ্টির মধ্যে বাড়ি যাওয়ার দরকার নেই আজ রাতে আমাদের এখানেই থেকে যান' তার বন্ধুও তাকে রাতটা থেকে যাওয়ার অনুরোধ করল  হোজ্জা বলল ঠিক আছে
Funny emoji to more entertain the readers of this Bangla Joke
Bangla Jokes: https://hasizine.blogspot.com

এরপর তার বন্ধুর স্ত্রী তার বন্ধুকে বলল, 'তোমার বন্ধুর জন্য একটু ভাল-মন্দ রান্না করতে হবে আমার সাথে একটু রান্না ঘরে চল আমাকে একটা কাজে সাহায্য করবে' এই বলে স্বামী-স্ত্রী দুজনেই চলে গেল অন্দর মহলে হোজ্জাকে একা বৈঠকখানায় রেখে

অনেক ক্ষন পর, তার বন্ধু  বৈঠকখানায় এসে দেখে হোজ্জা ভিজে একেবারে জবজবা  কী ব্যাপার? তার বন্ধু ভাবল কোন বিপদ হয়নিতো  তখন হোজ্জা বলল, 'আসলে আমি বাড়ি গেছিলাম আমার বউকে জানাতে যে আজ রাতে বাড়ি ফিরবনা, আমার বন্ধুর বাড়িতে থাকব'

এই কৌতুকটি সংগ্রহ করেছেন: এডমিন (হাসিজিন)।