এক বোকা কিসিমের লোক ঢাকা শহরে প্রথম এসেছে  বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে ক্লান্ত  এদিকে পেটও চোঁ চোঁ করছে খাবার জন্য হোটেল খুঁজছে আর রাস্তায় হাঁটছে  এমন সময় দেখে এক হোটেলের সামনে একজন লোক দাঁড়িয়ে মানুষ ডাকছে  আর চিৎকার করে বলছে 'নানা খাবে নাতি বিল দিবে, নানা খাবে নাতি বিল দিবে, .....................'

Funny emoji to more entertain the readers of this Bangla Joke
Bangla Jokes: https://hasizine.blogspot.com
 বোকা লোকটি লোকটিকে এর মানে জিজ্ঞাসা করল তখন লোকটি বলল, 'নানা বিনা পয়সায় খাবে পরে যখন তার নাতি বড় হবে তখন বিল দিয়ে যাবে বৃদ্ধ লোকটি ভাবল. আামার নাতি কোন দিন হবে আর কখন ঢাকা আসবে তার কি ঠিক আছে? ভালই সুযোগ ফ্রি ফ্রি খাওয়া যাবে    

সে আচ্ছা মত ভাল ভাল খাবার দিয়ে ভুঁড়িভোজ করল তারপর হাত ধুয়ে হোটেল থেকে বের হতে গেল। তখন ক্যাশিয়ার বলল চাচা বিলটা দিবেন না? তখন বোকা লোকটি তাজ্জব হয়ে গেল  'বিল দিব মানে? আপনারাই তো বললেন, নানা খাবে নাতি বিল দিবে তো এখন আবার আমার কাছে বিল চাচ্ছেন?' তখন ক্যাশিয়ার বলল 'চাচা আপনার বিল চায়নি তো  আপনার বিল তো আপনার নাতিই দিবে কিন্তু আপনার নানা যে এর আগে খেয়ে গেছিল সে বিলটা দিবেন না?'

এই কৌতুকটি সংগ্রহ করেছেন: এডমিন (হাসিজিন)।